মধুমাসে স্বাদটা ভীষণ আমের
টসটসে ঐ পাকা কালো জামের
ফলের রাজা কাঁঠালটাও মজার
ভয় করি না তাই তো কোনো দামের।
বাজার ভরা আতা আনারসে
মুখ ভরে যায় ফলের নানা রসে
স্বাদে ভরা তরমুজ বেল সবই
কিনব এবার বাজারখানা চষে।
আরো আছে লোভনীয় লিচু
সবাই চলো ছুটি যে তার পিছু
মধুমাসে মজা করে খেয়ে
পথশিশুদের অংশ দেবো কিছু।
