বইয়ের নাম নারীকাহন
এটি একটি গল্পের বই
লেখক হাসিনা মমতাজ
বইটির প্রচ্ছদ করেছেন জামিল জীবন এবং প্রকাশ করেছে কারুবাক প্রকাশনী
বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা
নারীকাহন গল্পগ্রন্থে লেখক মূলত আবহমান বাংলার নারীর চিরন্তন জীবন যাপন তুলে ধরেছেন।
আটটি গল্প দিয়ে লেখক বইটি সাজিয়েছেন। যেমন- মায়ের কথা, আমি ভালো আছি, এ কালের দেবদাস, মায়ের আকুতি, জলচৌকি, মায়ের মর্মকথা, অপরাজিতা ও বোবা কান্না।
গল্পগুলোতে উঠে এসেছে নারীর জীবনের যুদ্ধটা তাকে কিভাবে তিলে তিলে দংশন করে আর তারাও তা নীরবে সহ্য করে যায়। সমাজ এবং সামাজিক অবস্থা নারীকে কতটা প্রতিকূল অবস্থার মধ্যে ঠেলে দেয়। নারী কখনো মা কখনো বোন আবার কখনো স্ত্রী। প্রতিটি নারীকেই লম্বা যুদ্ধ করেই সমাজে টিকে থাকতে হয়। সমাজ ও সমাজের বেড়াজাল উপেক্ষা করে নারী জগত সংসারে নিজেকে উপস্থাপন করে। কর্মজীবী নারীদের বাস্তবতা আরো কঠিন। চাকরির পাশাপাশি স্বামী-সন্তান, ঘর-সংসারের প্রতিও নজর রাখতে হয় তাকে। নারীকে নিয়ে আমাদের সমাজের আশপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো লেখক সহজ ও সুন্দরভাবে তুলে ধরেছেন তার নারীকাহন বইতে। বইটি পড়তে বেশ সুখকর। লেখক হাসিনা মমতাজ পেশায় একজন সফল ব্যাংকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করে বর্তমানে তিনি বাংলাদেশ ব্যাংকে কর্মরত। বিভিন্ন জাতীয় পত্রিকায় লিখেছেন নিয়মিত। তার প্রথম কাব্যগ্রন্থের নাম ‘তোমায় দেখাব বলে’। ফানুস মানবী ও নাইওরি নামে তার অরো দুটো বই আছে। লেখালেখির পাশাপাশি তিনি একজন সফল আবৃত্তিকার। কবি ও লেখক হাসিনা মমতাজের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায় হলেও তার আদি নিবাস চাঁদপুর জেলার মতলব উপজেলায়।

মো: নজরুল ইসলাম
ঢাকা