পথে জেগে জেগে পাহারায় থাকে
কোন ফাঁকে সে কখন আসে
জাপটে ধরবেÑ মৃত্যু নিশ্চিত করেই
সরে যাবে, সিসি ক্যামেরায় সব দৃশ্য
ধৃত হয় এ কথা মনেই আসে না
গোয়েন্দারা বহু দিন খুঁজে
আসামি শনাক্ত করে, বেরিয়ে
আসে খুনের মোটিভ আর গডফাদারের
নাম, ও নাম গোপন রাখে, ধরা-ছোঁয়ার বাইরে
থেকে যান তিনি, অবশ্য সবাই জেনে যায়
অনুমানে; সাক্ষ্য-প্রমাণের জন্য কাউকে কোথাও
খুঁজে না-পাওয়ায় জামিনে মুক্ত
হয়ে স্বাভাবিক আয়ু পার করে
পরপারে চলে যায়, সেখানে বিচার হবেÑ
এইবার জামিন পাবে না খালাস পাবে না

এসব জেনেও নফসের ফাঁদে পড়ে কেউ কেউ