স্বপ্নের দুয়ার থেকে ফিরে এসে
দাঁড়িয়েছি দুঃস্বপ্নের মুখোমুখি।
ভয়াল সময় যেন অজগর
দীর্ঘ অশেষ
ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে স্বদেশ।

দুঃস্বপ্নের গহ্বরে কোনো জোনাকিও নেই
নিকষ আঁধার সে তো মূক পর্বতের ছায়া
দয়ামায়াহীন প্রমত্তা কালি
রঙ্গমঞ্চে চলিতেছে স্বপ্নের পালাগান
মুহুর্মুহু করতালি।

পালাগান থেকে ফিরে এসে দেখে বুক খালি।