ভিক্ষা চাইনি, দাবি আদায়ে সোচ্চার যখন,
তখনি দয়ার কথা বলছো।
আমি কি দয়া করেছি? কিংবা তুমি?
ভিক্ষার থালা হাতে করুণা ঘোরে দ্বারে দ্বারে
বিরান শস্যক্ষেত কৃষকেরÑ নোনা জলে ভাসে
করুণা কিংবা কৃপা চাহে না কৃষক;
নোলক পরা বধূয়ার বুকে দয়ার সাগর
ক্ষুধা ও দারিদ্র্যপীড়িত কিষানীর চোখে
মারি ও মন্বন্তরে বেঁচে থাকে বিশ্বাস ও শ্রম
দয়ার কথা বলছো কেনো?
সর্বংসহা মৃত্তিকার কাছে দাসখত দেয়নি কৃষক
দেখে নিও তুমি।
লাঙ্গলের ফলায় চৌচির হবে শস্যক্ষেত
কিষানীর নোলকে হাসবে নবান্ন
জেগে উঠবে ধরণী।
দেখে নিও
জেগে উঠবে ধরণী আর
পিছিয়ে পড়া আমার মতো মানুষেরা।
ভিক্ষা চাইনি, দাবি আদায়ে সোচ্চার যখন,তখনি দয়ার কথা বলছো।আমি কি দয়া করেছি? কিংবা তুমি?ভিক্ষার থালা হাতে করুণা ঘোরে দ্বারে দ্বারেবিরান শস্যক্ষেত কৃষকেরÑ নোনা জলে ভাসেকরুণা...
