আজ তোমরা জানবে একটি কাচের তৈরি রোমাঞ্চকর সেতু সম্বন্ধে। এটি কেবলই রোমাঞ্চকর নয়, পৃথিবীর দীর্ঘতম কাচসেতু। এমনকি দখলে রেখেছে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার খেতাবও। ঝুলন্ত এ সেতুর নাম ঝাংজিয়াজি কাচসেতু। ঝুলন্ত এ সেতুটি চীনের হুয়ান প্রদেশের বিশাল এক জাতীয় উদ্যানের ঝাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্কের দু’টি পাহাড়কে যুক্ত করেছে।
এ ধরনের রোমাঞ্চকর সেতু হিসেবে এটিই চীনের প্রথম স্থাপনা বলা যায়। এটি নির্মাণ করা হয়েছে প্রায় ৯৮০ ফুট খাদের ওপর। এটি প্রায় দেড় হাজার ফুট দীর্ঘ। আর প্রশস্ত প্রায় ২০ ফুট। একসাথে চলাচল করতে পারে ৮০০ থেকে ৮৫০ জন মানুষ। রোমাঞ্চকর অনুভূতি পেতে প্রতিদিন গড়ে প্রায় আট হাজার মানুষ আসে।
জানা গেছে, কাচ সেতুটি উদ্বোধন করা হয় ২০১৬ সালের ২ সেপ্টেম্বর। তবে উৎসুক দর্শনার্থীদের জন্য খুলে দেয়ার অল্প কয়েক দিনের মধ্যে তা আবার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কারণ, কাচের সেতুটিতে পা রাখতে উপচে পড়া ভিড় লেগে যায়। এর চাপে দৃষ্টিনন্দন সেতুটির কিছু সংস্কার কাজ করতে হয়। অতঃপর তা আবার উন্মুক্ত করা হয়। শুনলে অবাক হবে, সেতুটি কতটুকু মজবুত তা পরখ বা পরীক্ষা করার জন্য এর ওপর চালানো হয় প্রায় ৪০ টন ওজনের ট্রাক। এবার বোঝো, এর কাচগুলো কত শক্তিশালী বা মজবুত। এর নির্মাণ ব্যয় প্রায় তিন কোটি ৯০ লাখ মার্কিন ডলার। সেতুটির নকশা নির্মাতা হেইম দোতান।
পাহাড়ি এলাকার সেতুর পাশে আছে অ্যাভাটার মাউন্টেইন, বিখ্যাত ত্রিয়ানমেন পর্বত ইত্যাদি। সেতুটিতে উঠতে হয় টিকিট কেটে। তার আগে পাহাড়ে উঠতে হয় সিঁড়ি দিয়ে। টিকিট ক্রয়ের পর পার হতে হয় বেশ কয়েকটি নিরাপত্তা দরজা। সেখান থেকে জুতার জন্য দেয়া হয় একটি লাল রঙের কভার। তা পরে প্রবেশ করতে হয় ভেতরে। ভেতরে ঢুকলেই অনেক সময় চোখে পড়ে বিশাল মেঘমালা। মনে হবে, এই বুঝি নিচে পড়ে যাবে। সেতুর ওপর দাঁড়ালে মনে হবে, ভেসে আছি মেঘের ওপর। পায়ের নিচে স্বচ্ছ কাচ। সেখানে দৃষ্টি দিলে দেখা যাবে উড়ে বেড়াচ্ছে মেঘ। প্রায় হাজার ফুট নিচে সুতার মতো ঝরনা নদীতে গিয়ে মিশেছে। শত শত ফুট নিচে সবুজ উপত্যকা। সবই যেন এক আশ্চর্য সুন্দর। নদীর পাশ দিয়ে হেঁটে যাওয়া মানুষদের পিঁপড়ার মতো লাগবে। অনেকেই এর অপরূপ সৌন্দর্যে মোহিত হয়ে ঝুলন্ত সেতুটিকে বলে থাকেন আশ্চর্য রকম ঝুলন্ত সেতু। অনেকে বলে ‘আকানা সেতু’। তবে এর ফ্রেমগুলো লোহার তৈরি। যে চারটি খুঁটির ওপর সেতুটি দাঁড় করানো হয়েছে, সেগুলোও লোহার।
আজ তোমরা জানবে একটি কাচের তৈরি রোমাঞ্চকর সেতু সম্বন্ধে। এটি কেবলই রোমাঞ্চকর নয়, পৃথিবীর দীর্ঘতম কাচসেতু। এমনকি দখলে রেখেছে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার খেতাবও। ঝুলন্ত এ...
