পৃ থিবীর অনেক লোকেরই প্রিয় খাবার ডিম। বিশেষ করে মুরগির ডিমের জনপ্রিয়তা বেশি। ডিমকে বলা হয় আদর্শ খাবার। কারণ, ডিমে প্রায় সব ভিটামিন পাওয়া যায়। ডিমের সব গুণাগুণের ভিত্তিতে বলা যায়, একটা ডিম আট আউন্স দুধের সমান। সব বয়সেই শরীরে যথেষ্ট পরিমাণ শক্তি জোগাতে ডিম খাওয়া উচিত।
কিন্তু অনেকে আছে যারা কাঁচা ডিম খায়। তাদের ধারণা, এতে বেশি পরিমাণে পুষ্টি পাওয়া যাবে। কিন্তু তারা জানে না, এতে বেশি পুষ্টি পাওয়ার বদলে তাদের ক্ষতিই হয় বেশি। ভাবছো কেন? চলো জানা যাক।
প্রথমত, কাঁচা ডিমে রোগজীবাণু থাকতে পারে, যা আমাদের দেহে নানা রোগ সৃষ্টি করতে পারে। দ্বিতীয়ত, ডিমের কুসুমে থাকে বি-ভিটামিনÑ বায়োটিন। আর ডিমের অ্যালবুমিনে থাকে একটা প্রোটিন, অ্যান্টিবায়োটিন। ডিম কাঁচা খেলে অ্যান্টিবায়োটিন বায়োটিনের সংস্পর্শে এসে তা নষ্ট করে দেয়। ফলে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিটামিন থেকে বঞ্চিত হই। কিন্তু সেদ্ধ করলে অ্যান্টিবায়োটিন পুরোপুরি পাওয়া যায়। তবে ডিম বেশি সেদ্ধ করাও ঠিক নয়। কারণ তাতে ডিমের কিছু পুষ্টি উপাদান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই খাদ্য বিশেষজ্ঞদের মতে, আধা সেদ্ধ ডিম খাওয়াই স্বাস্থ্যসম্মত।
গ্রন্থনা: বাপ্পি বিশ্বাস