ধনেপাতার ঘ্রাণ
শীতসকালের প্রাণ।
শিশিরমাখা ধনেপাতার
কত্তো দারুণ স্বাদ,
ধনেপাতা ছাড়া বুঝি
তরকারিটাই বাদ।
আলুভর্তা-সিমের ভর্তা
হোক বেগুনের ঝাল,
ধনেপাতার ছোঁয়ায় যে হয়
স্বাদটা বেসামাল।
ধনেপাতা ধনী পাতা
শীতসকালের প্রাণ
ধনেপাতার ক্ষেতের আলে
গাই যে শীতের গান।
