এই পতাকায় বাবার ছবি
ভাইয়ের ছবি আঁকা;
এই পতাকায় মায়ের আদর
বোনের পরশ মাখা।
এই পতাকায় ভেজা ভেজা
লাল রক্তের দাগ;
এই পতাকায় অশ্রু মেশা
তাই সে হয় না ভাগ।
এই পতাকায় সবুজ ঘাসের
মোহনীয় প্রেম মায়া;
বাংলা মা তাই ধন্য হলো
পেয়ে আঁচলের ছায়া।
এই পতাকায় বাবার ছবি
ভাইয়ের ছবি আঁকা;
এই পতাকায় মায়ের আদর
বোনের পরশ মাখা।
এই পতাকায় ভেজা ভেজা
লাল রক্তের দাগ;
এই পতাকায় অশ্রু মেশা
তাই সে হয় না ভাগ।
এই পতাকায় সবুজ ঘাসের
মোহনীয় প্রেম মায়া;
বাংলা মা তাই ধন্য হলো
পেয়ে আঁচলের ছায়া।