তোমরা স্টেডিয়ামের কথা শুনেছ, ছবি দেখেছ। অনেকে হয়তো স্টেডিয়ামে গিয়েছ। কার সাথে? হয়তো বাবা-মা বা অন্য কোনো মুরব্বির সাথে। স্টেডিয়াম কী? স্টেডিয়াম এক ধরনের ঘেরা জায়গা, যেখানে খেলাধুলা করার ব্যবস্থা থাকে। এখানে যে শুধু খেলাধুলা চলে, তা কিন্তু নয়। এখানে কনসার্ট বা গানের আসরও বসতে পারে। চলতে পারে অন্য অনুষ্ঠানও। স্টেডিয়ামে মঞ্চ বা মাঠ থাকে, যাকে ঘিরে তৈরি করা হয় দর্শকদের জন্য গ্যালারি। এ গ্যালারিতে বসে দর্শকরা খেলা দেখে বা অনুষ্ঠান উপভোগ করে। স্টেডিয়াম সাধারণত দুই প্রকারÑ আউটডোর স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম। বড় হয়ে তোমরা এগুলোর পার্থক্য বুঝতে পারবে। এবার একটি স্টেডিয়ামের ছবি দেখো।
মুহাম্মদ রোকনুদ্দৌলাহ্