ফাগুন এলো, এলো ফাগুন বসন্ত উৎসব,
পলাশ বনে শিমুল বনে পাখির কলরব।
মৌমাছি আর প্রজাপতি দোল দিয়ে যায় ফুলে,
উতল হাওয়া নেচে বেড়ায় দখিন দুয়ার খুলে।
কৃষ্ণ ভোমর গান গেয়ে যায় সুরের আবাহনে,
সুরভিময় পুষ্প রেণু গন্ধ বিলায় বনে।
বুলবুলিয়ার গজল গানে মাতাল করা সুর,
কলকূজন রাগিণীতে আনন্দ ভরপুর।
ফুল ফাগুনে চিত্রিত বন জামদানি মসলিন,
মাঠ উপবন সবুজ সুনীলÑ আলোয় ভরা দিন।
বসন্তে আজ রূপের জাদু রঙের মহোৎসব,
ছন্দে গন্ধে আলোড়িত মধুময় সৌরভ।
কিশলয়ের বল্লরিতে রূপের কারুকাজ,
ফাগুন এলো, এলো ফাগুন এলো ঋতুরাজ।
ফাগুন এলো, এলো ফাগুন বসন্ত উৎসব,পলাশ বনে শিমুল বনে পাখির কলরব।মৌমাছি আর প্রজাপতি দোল দিয়ে যায় ফুলে,উতল হাওয়া নেচে বেড়ায় দখিন দুয়ার খুলে।কৃষ্ণ ভোমর গান...
