তবুও জীবন পেখম মেলে
পেটের ক্ষুধা জানান দেয়
জীবনের উঠোনে বুনতে হবে ঘামের দেবদারু।
বাতায়নে অক্সিজেনের টানাপড়েন নেই
তবুও শ্বাসকষ্ট নিঃশ্বাসজুড়ে।
অসহায়ের ক্রন্দনে আকাশ গুমোট
কবির মনোবীণায় আছড়ে পড়ে নিত্য অভাবের
মজলুমের আর্তনাদ।
কবি কলম খোলে
ভাসতে থাকে না পাওয়ার
গহীন সমুদ্রে।