মানুষ কখন যায় বনবাসে... আমি বুঝে গেছি ।
একদিন বনবাসে যাবো
এরপর একে একে সবই হারাব ।

তারপর একদিন
বনবাস থেকে ফিরে এসে
বুঝে নেবো অযোধ্যার রাজসিংহাসন ।

মন্থরা, মন্থর পায়ে জারজ সন্তানসহ ফিরে যাও
চোখের আড়ালে ।
নির্বাসন
শেষ হতে আর খুব বেশি দেরি নেই ।