কেউ কেউ আঙুলের মাথায় মৃত্যু নিয়ে চলে
যেমন সাপের গালে চুমু খাওয়া ওঝা,
আমরা তো মরণবিলাসী নই
কি করবো করুণাময়?
তোমারই প্রেমময় এই দুনিয়ায়
দুর্যোগ-মহামারী নেমে এলে,
কাঁদি অসহায় জড়োসড়ো
আমরা যে দুগ্ধপোষ্য শিশু।
পাপ, তাপ, লোভ, ভুল ক্ষমা করে
তুমি বাঁচিয়ে রাখো দয়াময়।