কাশফুল হেলে দুলে ওই দেখি দোল খায়
শিউলির ঘ্রাণ এসে নাকে আজ ভোলকায়
সাদা সাদা তুলো ন্যায় মেঘগুলো ছুটে যায়
পাখিদের দল সব ডানা মেলে ঝাপটায়।
সূর্যের আলোটাও হাসে দেখি ফিক ফিক
ধানে ধানে ভরে গেছে মাঠঘাট চারদিক
নৌকার পাল তুলে মাঝি ধরে গানটা
এলোমেলো বাতাসে জুড়াচ্ছে প্রাণটা।
জ্যোৎস্নার রূপটাও অপরূপ লাগে খুব
কল্পের পরীরাও এসে দেখি দেয় ডুব
স্নিগ্ধতা ছড়িয়েছে, কে সে? কে সে?
মনে নেই স্নিগ্ধের শরৎ যে এসেছে?
