পাখির ডানায় লাল-সবুজে
এঁকেছি যার ছবি
সে তো আমার মা জননী
বাংলাদেশের কবি।

গাছগাছালির সাক্ষী ছিল
যুদ্ধে সময় কাল
আমার এ মাঠ জন্মভূমি
রক্ততে হলো লাল।

মনে আমার উতলে উঠে
একাত্তরের কথা
জীবন দিয়ে আনল যারা
প্রিয় স্বাধীনতা।

মুক্তিযুদ্ধের এই চেতনার
দেই কী বলো দাম?
যাদের রক্তে লেখা হলো
বাংলাদেশের নাম।