বিজয় এসেছেÑ
প্রতিটি পাখির ঠোঁটে,
কিচিরমিচির যায় শোনা যায়
তাই তো পাখির জোটে।

বিজয় এসেছেÑ
প্রতিটি শিশুর মুখে,
হাসির ফোয়ারা ছলকে ওঠে
ঘর ভরে যায় সুখে।

বিজয় এসেছেÑ
প্রতিটি পাতায়-ফুলে,
বাঁধনহারা স্নিগ্ধ মলয়
বইছে নদীর কূলে।

বিজয় এসেছেÑ
ওই আকাশের নীলে,
চিলের ওড়া-বকের সারি
শালুকভরা ঝিলে।

বিজয় এসেছেÑ
বাংলার ঘরে ঘরে,
উল্লাসে আজ মেতে উঠি তাই
পুলকিত অন্তরে।