গ্রেনেট বারুদ ঘ্রাণে চার পাশে সুনসান নীরবতা ভয়
অনিশ্চিত সে আগামী বীরের শরীরজুড়ে রক্ত স্রোতধারা
বিজয় বিজয় বলে কাঁদে আত্মা কাঁদে প্রাণ পিতৃ ভ্রাতৃ হারা
যে রক্তের বিনিময়ে কেনা হয় আমাদের সবুজ বিজয়
আহারে নয়টি মাস কেবলি বারুদ ঘ্্রাণে জেগেছিল পিতা
আর্টিলারি সমরাস্ত্র কাঁদে বুকে বয়ে চলা সেইসব দিন
আমরা কী করে ভুলি ঘুমহীন তোমাদের সেইসব ঋণ
গৃহবন্দী সময়ের রাজসাক্ষী আজকাল তনয় দুহিতা
এখানে লালের চিহ্নে ক্ষত দেখি আহা কোন মায়ের সন্তান
তাই দেখে কষ্ট হয় এ আমার কষ্ট হয় জানি বন্ধু তোর
পাঁচটি দশক পরে একটি স্বপ্নের বীজ সবুজাভ ভোর
ভ্রাতৃত্ব নামক বৃক্ষ ভাগ হয়ে আজ দেখি পুরো খানখান
বিজয় আনন্দ দিনে তোমাদের সেই ঋণে জাতি আত্মহারা
অসংখ্য বীরের প্রতি আমাদের ভালোবাসা শুভ শ্রদ্ধাধার
