বিজয় দিবসের যে আনন্দ আলোটুকু
তা শহীদের রক্তের প্রদীপে জ্বলছে।
রক্তের তেলে সাজানো থরে থরে বাতি
এই দেশের কোনায় কোনায় জ্বলছে।
আমার তো আকাশের তারাগুলো দেখে
মনে হয়- এই সেই বাতি।
গাছের ফুলগুলো দেখে মনে হয়-
মনে হয় যত কিছু যতদূর ভালো দেখি
এমনকি এগিয়ে যাওয়ার সাহস
এমনকি দেশের উন্নতি।
প্রতিদিন জ্বলছে- প্রতি ক্ষণে ক্ষণে
প্রতি পলে পলে অনেভা।
চাঁদ তারার মতো আমাদের মনে জ্বলছে
অবিরল দিবানিশি।