যখন আমি দূর আকাশের চাঁদ হয়ে যাই চাঁদ
তখন কী মা তোমার মনে ভাঙে খুশির বাঁধ?
মেঘের ভাঁজে ঘুরি
ডানা ছাড়াই উড়ি
জোছনা খানিক ঢেলে
নেচে হেসে খেলে
কাটাই সন্ধ্যা বেলা...
তুমি কী মা মজা লুটো দেখে এমন খেলা!
যখন আমি লুকিয়ে থাকি আঁধার পুরো ধরা
সবার মতো তুমিও মা থাকো যে মনমরা
তাইতো তারা হয়ে
নিরবে নির্ভয়ে
তোমার আঁচল তলে
হঠাৎ উঠি জ্বলে
দেখতে মিঠা হাসি...
হাসলে তুমি হৃদয় আমার আনন্দে বানভাসি।
