শীত এলে পাতা ঝরে
ফুটে ফুল ডালিয়া
থুত্থুড়ে কাঁপে অনু
রেণু আর আলিয়া।

শীত এলে লেপ-কাঁথা
সোয়েটার জ্যাকেটও
কাজে লাগে মাফলার
প্যান্টের প্যাকেটও ।

শীত এলে শস্যরা
মেলে ধরে পসরা
কোন পিঠা খাবে খোকা
করে তার খসরা।

শীত এলে ঠাণ্ডায়
বারবার হাঁচি পায়
খেতে গেলে দুপুরে
ভন ভন মাছি পাই।