নতুন বছর নতুন খামে
এলো নতুন করে
চার দিকে সুখের প্রীতি
ভালোবাসা ভরে।

নতুন বছর নতুন আশা
নতুন আলোর বানে
কিচিরমিচির পাখপাখালির
মুখোর করা গানে।

নতুন বছর নতুন গানে
নতুন সূর্য জাগে
প্রজাপতি ফড়িং ছানা
ডানা মেলে বাগে।

নতুন বছর নতুন ঘ্রাণে
নতুন হাসি মুখে
নববর্ষের আগমনে
সবাই থাকুক সুখে।