খোকা হাসেÑ
চাঁদটা দেখে বাঁকা
চাঁদের দেশে বুড়ির নাকি
মনের ছবি আঁকা।
মাকে বলেÑ
চাঁদও নাকি হাসে?
খোকার গালে চুমু দিতে
রাতে নাকি আসে?
খোকা বলেÑ
চাঁদটা নাকি হাত বাড়িয়েÑ
আলতো ছুঁয়ে ডাকে
বাঁশ বাগানে মাথার ওপর
চাঁদটা নাকি থাকে?
মা-তো বলেÑ
এসব তুমি বুঝবে পরে
একটু শোনো, অল্প
চাঁদের সাথে এসব কথা
রূপ কথারি গল্প।
