সবার আগে চিনি আমার মাকে
মায়ের সাথে করি জীবনযাপন
কেন মানুষ দুঃখ দেবে তাকে
দুনিয়াতে সবচে’ যিনি আপন।

স্বার্থ ছাড়া মা-ই খাটেন শুধু
তিলে তিলে গড়েন বড় করে
মাকে ছাড়া জীবন মরু ধু ধু
সে কথাটি স্মরি জীবনভরে।

অসুখ বিপদ হলে করেন কি যে
ভীষণ ব্যস্ত হয়ে পড়েন তিনি
হৃদয় ছিঁড়ে দু’চোখ তখন ভিজে
মায়ের কাছে আমরা সবাই ঋণী।

তাই তো আমার নবী গেছেন বলে
“জান্নাত আছে মায়ের পদতলে।”