সবুজ ঘাসের মুখে শিশিরের হাসি,
সকালের কুহেলিকা খুব ভালোবাসি।
চাদর মুড়িয়ে চলি হাড়কাঁপা শীতে,
শীতল বাতাসে আর গুণগুণ গীতে।

বিহানের আয়োজন পিঠা আর চায়ে,
খেজুরের রস পাবে আমাদের গাঁয়ে।
শীতের আমেজে ফুটে প্রাণখোলা হাসি,
উৎসবে মেতে রয় গ্রাম অধিবাসী।

রবি হাসে দেরি করে আকাশের পুবে,
অভিমানী হয়ে যায় কুয়াশায় ডুবে।
শীতের সকালে বসে ছেলেমেয়ে বাপে,
শরীর গরম করে রৌদ্রের তাপে।

কী দারুণ! ভালো লাগে শীতের সময়,
এই ঋতু আমাদের খুব মধুময়।