কুয়াশার হাট ভাঙা শুনি হইচই,
অতিথি পাখিরা দেখি পিছু হটে ওই।
শিশিরের টুপটাপ স্বর আঁটে খিল,
ঝকঝকে ফুটে ওঠে আকাশের নীল।
হিমেল সমীর দেখি গুটাচ্ছে লেজ,
ক্রমশ বেড়ে চলে রোদ্দুর-তেজ।
ডালে ডালে কচিপাতা রূপে মশগুল,
কুঁড়ি হতে উঁকি মারে রূপবতী ফুল।
মধুকরে ফুল দেখে গড়ে মৌচাক,
ওই বুঝি শোনা গেল কুহ কুহ ডাক।
ঋতু বদলে বদল প্রকৃতির খাত,
দিনের সীমানা বেড়ে খাটো হয় রাত।
কুয়াশার হাট ভাঙা শুনি হইচই, অতিথি পাখিরা দেখি পিছু হটে ওই। শিশিরের টুপটাপ স্বর আঁটে খিল, ঝকঝকে ফুটে ওঠে আকাশের নীল। হিমেল সমীর দেখি গুটাচ্ছে...
