একটি বসন্ত ক্ষণে এই ভূমি একদিন হয়েছিল লাল
দানব মানব জাতি আজকাল ভুলে গেছে সেই ইতিহাস
কেবলি ভাষার জন্য পথে ঘাটে মাঠে নেমে একাত্ম প্রকাশ
তোমরা ভেবেছো বুঝি নির্জীব এই সময়ে সবিতো কঙ্কাল
সালাম রফিক বলে সেদিনোতো নেমেছিল পথে মতিউর
ছিনিয়ে বিমান খানা নীলাভ আকাশ জুড়ে সাহসের ডাক
ক্ষুদিরাম তিতুমীর সেইসব আপাতত ঢাকা পড়ে থাক
আহারে সোনালি দিন তোমাকে সবাই খুঁজে তুমি কতদূর
মায়ের বুকের ধন; নাকফুল খুলে ফেলা সেইসব স্মৃতি
মানুষ কী করে ভুলে অতীতের দুঃখ কথা বীর দর্প গান
সবাই তো চেয়েছিলো ধনধান্যে অঙ্কুরিত সাজানো বাগান
কোথায় লুকিয়ে আছে বিশকোটি মানুষের আশ্বস্ত প্রতীতি
একুশ একুশ বলে যতই কাঁদোনা তুমি জেনে রেখ মন
ভাষাচিন্তা শহীদের স্মৃতিকথা সংরক্ষিত কফিনে এখন
