একটি ছবি মনের মাঝে,
আঁকছি আমি সকাল সাঁঝে।
সেই ছবিটা একটি দেশের,
ভালো-লাগা সুখ আবেশের।
রঙ তুলিতে আঁকছি বেশ,
সবুজ শ্যামল বাংলাদেশ।