শীতের শেষে মিষ্টি হেসে
আসলো ঋতুরাজ
পাল্টে গেল,এলোমেলো
রূপ-প্রকৃতির সাজ।
ভোরের রবি রাঙা সবই
আঁধার করে দূর
ঘাসের পরে শিশির ঝরে
তোলে বিদায় সুর।
ফুলের ঘ্রাণে,পাখির গানে
মুখর চারিদিক
রাতের বুকেও ভীষণ সুখে
চাঁদ হাসে ঝিকমিক।
শীতের শেষে মিষ্টি হেসে
আসলো ঋতুরাজ
পাল্টে গেল,এলোমেলো
রূপ-প্রকৃতির সাজ।
ভোরের রবি রাঙা সবই
আঁধার করে দূর
ঘাসের পরে শিশির ঝরে
তোলে বিদায় সুর।
ফুলের ঘ্রাণে,পাখির গানে
মুখর চারিদিক
রাতের বুকেও ভীষণ সুখে
চাঁদ হাসে ঝিকমিক।