স্বাধীনতা গর্ব আমার
অনুভবের সুখ,
স্বাধীনতা বাঁচতে শেখায়
বিলীন করে দুখ।

স্বাধীনতা মোহন বাঁশি
খুকুর মুখে হাসি,
স্বাধীনতা বলতে শেখায়
দেশকে ভালোবাসি।

স্বাধীনতা লড়াই করে
রক্ষা করে দেশ,
স্বাধীনতা মুক্ত করে
শত্রু করে শেষ।

স্বাধীনতা সব শহিদের
রক্তঝরা স্মৃতি,
স্বাধীনতা মুক্তি লড়াই
জীবন রাঙা প্রীতি