ছন্দ ছড়ায় আলো ছড়ায়
জ্ঞানের ছড়া ভালো,
বইয়ের ছড়ায় হৃদয় দোলায়
দূর করে সব কালো।

আশার ছড়ায় স্বপ্ন জাগায়
ভালো ছড়ায় নামী,
ছড়ার মতো ছড়া হলেই
একটা ছড়াই দামি।

জীবন ছড়ায় কোমল পরশ
ছন্দ ছড়ায় হাসি,
ফুলের মতো সুবাস ছড়ায়
আকুল ঘ্রাণে ভাসি।

ছন্দ ছড়ায় শিশুর মনে
স্নেহের আদর মায়া,
ভালো ছড়া কচি প্রাণে
দেয় যে শীতল ছায়া।