ভোর বিহানে পাখি ডাকে বাগান ভরা ফুল
নতুন খুশির বান ডেকেছে নদীর দুটি কূল,
গোলাপ বনের পাপড়িগুলো হাওয়ার তালে দুলে
চারদিকে আজ সুখের বাঁশি অজস্র কল্লোলে।
দীঘির জলে পদ্ম হাসে রূপের সুষম ছড়ায়
নারী আমার মা জননী যায়া কন্যা ধরায়;
নতুন গাছের সবুজ কুঁড়ি পাখপাখালি হাসে
বসন্ত বায় উদাস হয়ে কুকিল ডালে আসে।
পেখম মেলে ময়ূর ছানা নেচে গেয়ে চলে
গর্বে ধরা মায়ের হাসি রোকেয়াকে বলে,
বাবুই পাখিটা তালের ডালে বাসা বো যেই
সঙ্গে আছে তাই মহুয়া বনে সে থাকবেই।
ঝিলের পাশে কাশবন ফুল উল্লাসে ওঠে মেতে
নারী আছে তাই হাসি খুশি আনন্দ মন পেতে,
রুপালি মেঘের বৃষ্টি ফোঁটায় আমের বোলের হাসি
মা যে আমার শ্রেষ্ঠ জননী তাইতো ভালোবাসি।
সোনার ক্ষেতে মুক্তো ঝরায় গোলায় ওঠে ধান
ধানের ছোঁয়ায় ফিরে আসে কৃষক নুরের প্রাণ,
প্রকৃতি আজ নতুন সাজে সজ্জিত বেশ বেশি
কণ্ঠ ছেড়ে ডাক দিলে মা দূর হয় রেষারেষি।
