গ্রীষ্মের আনাগোনা
রোদমাখা কিরণে
চৈত্রে জানা-শোনা
গরমের পীড়নে!

প্রখর এই রোদ্দুরে
গা হতে ঘাম ঝরে
চুইয়ে পরে টুপ টুপ
পিপাসায় বুক পুড়ে।

মশা খুব গান করে
মাঝে চুপ; ভান ধরে
সুঁই ফুঁড়ে, সুঁই ফুঁড়ে
ধরিতেই যায় উড়ে।

আধা জল পুকুরে
নামে রোজ খুকুরে
তৈ তৈ ছানাগুলো
জলে ডুব ডুবুরে।