বইয়ের মেলা জ্ঞানের খেলা
বইয়ের পাতার আলো,
মন মগজে খুব সহজে
বিবেক জাগায় ভালো।

ধনের চেয়ে বিদ্যা পেয়ে
হলে তুমি বড়,
ধন আর বিদ্যা দুটোই পাবে
বইটা যদি ধরো।

আঁধার জীবন করতে আলো
রাখো বইয়ের পাতা,
সহজ সরল হবে তোমার
লিখতে জীবন খাতা।

চলো চলো সবাই মিলে
যাই যে বইয়ের মেলায়,
বইয়ের সাথে গড়বো জীবন
নিত্যজীবন খেলায়।

বইয়ের মাঝে জ্ঞানের ভাণ্ডার
বই সকলের সাথী,
সঠিক পথে সঠিক মতে
চলবে দিবস রাতি।