চৌপাশ কুণ্ডলী ঘেরা, পথ নেই
ছায়া শুধু ক্ষয়ে ক্ষয়ে মরে
তপ্ত বাতাসে আগুনে হলকা
ব্যাধের তীরের মতো ওড়ে।
নিঝাপ রাত্তির অবারিত কান্না
জলের ভেতর হতে কেন ঘুরে ফিরে আসে?
মৃত্যুর অশ্রুত গান এই নয় জানি
শবের মিছিলে তবু চোখ ভাসে।
চৌপাশ কুণ্ডলী ঘেরা, পথ নেই
ছায়া শুধু ক্ষয়ে ক্ষয়ে মরে
তপ্ত বাতাসে আগুনে হলকা
ব্যাধের তীরের মতো ওড়ে।
নিঝাপ রাত্তির অবারিত কান্না
জলের ভেতর হতে কেন ঘুরে ফিরে আসে?
মৃত্যুর অশ্রুত গান এই নয় জানি
শবের মিছিলে তবু চোখ ভাসে।