চৈত্র শেষে বৈশাখ এলো
বাজলো খুশির বীণ,
মেলায় গিয়ে হাওয়াই মিঠাই
একটু খেতে দিন।
মাটির ঘোড়া, মাটির পুতুল
রঙিন পাতার বাঁশি,
বোশেখ মেলায় গিয়ে খুকুর
মুখে ফোটে হাসি।
রঙিন পাতার বাঁশি নিয়ে
কে বাজালো বীণ?
পুতুল নাচে জমছে মেলা
তাক ধিনা ধিন্ ধিন।
চৈত্র শেষে বৈশাখ এলো
বাজলো খুশির বীণ,
মেলায় গিয়ে হাওয়াই মিঠাই
একটু খেতে দিন।
মাটির ঘোড়া, মাটির পুতুল
রঙিন পাতার বাঁশি,
বোশেখ মেলায় গিয়ে খুকুর
মুখে ফোটে হাসি।
রঙিন পাতার বাঁশি নিয়ে
কে বাজালো বীণ?
পুতুল নাচে জমছে মেলা
তাক ধিনা ধিন্ ধিন।