সন্ধ্যাকাশে রুপোর হেলাল
উঠল ঈষৎ বাঁকা।
নাজাত-পাওয়ার পত্র এলো
তাঁর রহমে ঢাকা।

খুশির সুবাস বিলায় আজি
পবিত্র রমজান
চার দিকে তার জিকির শুনি
‘আহলান সাহলান’

আসলো যে ফের ন্যায় ইনসাফের
আসমানী এলান
চারদিকে তার জিকির শুনি
‘আহলান সাহলান’।