রমজান এলো ভবে
পাপ হোক সাফ
আল্লাহর দরবারে
চেয়ে নাও মাফ।

প্রার্থনা করো তুমি
রহমত পেতে
দিনরাত থাকো থাকো
ইবাদাতে মেতে।

রমজানে পাপীদের
মাফ করে দেন
খুশি হয়ে প্রিয় করে
জান্নাতে নেন।

এই মাসে বরকত
ভরপুর থাকে
শেষ রাতে ফেরেশতা
তাই নিতে ডাকে।