ডুমুর গাছের পাতার ফাঁকে
শিস দিয়ে যায় দোয়েল পাখি,
ভোরের আলো পাতার সাথে
করছিল খুব মাখামাখি।
ডাক দিয়ে যায় ফিঙে বাবুই
বুলবুলি আর ময়না শালিক
টুনটুনিরা গানে গানে
জপছে বুঝি আল্লা খালিক।
কোন সে মহান স্রষ্টা যিনি
বানিয়েছেন গানের পাখি,
তাই তো মহান আল্লাহকে
আমার মনে গেঁথে রাখি।
