বছর ঘুরে আবার এলো
পবিত্র এই মাস,
পাপের বোঝা আছে যত
করবো সবই নাশ।

পুণ্য কাজে সকাল সাঁঝে
খুঁজবো সঠিক পথ,
কথায় কাজে সবার মাঝে
থাকবো মোরা সৎ।

লোভ-লালসা মোহ যত
করবো সবই ত্যাগ,
পাপের বোঝা অবসানে
ঢের কুড়াবো নেক।

হিংসে-বিভেদ-দ্বন্দ্ব ভুলে
সবার ভালো চাই,
তাকওয়াতে উজ্জ্বল হই
বিকল্প যার নাই।

অহঙ্কারের অগ্নিশিখা
নিভুক নম্রতায়,
মনুষ্যত্বের দীপ্ত আলো
জ্বলুক সর্বদাই।

রহমত আর মাগফিরাতের
ছোঁয়া প্রভু দাও,
ক্ষমা করে মোদের তুমি
শুদ্ধ করে নাও।