মেঘলা আকাশ দেখে ভাবি
কোথায় গেল নীল
ঠিক তখুনি আকাশ থেকে
কে ছুড়িল ঢিল।
ঢিল কি দারুণ দেখতে সাদা
ধরতে শীতল জল
ঝড়ের সাথে নেমে এলো
মুষল ধারে ঢল।
চৈত্র বৈশাখ রোদ বাদলের
কি যে অগাধ মিল
বৃষ্টি ফোঁটা শক্ত বলে
নাম দিয়েছি শিল।
মেঘলা আকাশ দেখে ভাবি
কোথায় গেল নীল
ঠিক তখুনি আকাশ থেকে
কে ছুড়িল ঢিল।
ঢিল কি দারুণ দেখতে সাদা
ধরতে শীতল জল
ঝড়ের সাথে নেমে এলো
মুষল ধারে ঢল।
চৈত্র বৈশাখ রোদ বাদলের
কি যে অগাধ মিল
বৃষ্টি ফোঁটা শক্ত বলে
নাম দিয়েছি শিল।