আঙুর লতা আঙুর লতা
বলো না গো মনের কথা
এতদিন ছিলে কোথা
গায়ে দিয়ে শীতের কাঁথা?

গ্রীষ্মের এই দুপুরে
বাতাসের এই নূপুরে
পুলকে হাসি জ্বলে
চোখে যে সবুজ গলে

সবুজ তো নয় পান্না যেন
হীরার দেশের পরী মেনো
পাতার ভেতর চোখ ঠারিয়ে
রূপেতে মন যায় হারিয়ে।