একটি রাত্রি দীর্ঘায়িত বন্ধনের
সংলাপচিত্র রেখে গেল
শয্যার পদাবলি শেষে
ভোর হলো চোখ ছুঁয়ে...
ইচ্ছেরা গুঞ্জন তুলে উড়ে গেল
পরিযায়ী পাখির মতো।
অগোছালো বিছানায় যুগলবন্দি
মৌনকলার জলছাপ উষ্ণতায়
অনর্থক ছুঁয়ে গেল প্রিয়...
বেদনার নীল আসমান
বিমূর্ত যাপনে কতটা নির্ঘুম কেটেছে
স্বপ্নতাড়িত বহুমাত্রিক চুম্বনে
নির্বাক জ্বলে উঠি একটি
এন্টিবায়োটিক রাতে
যে জলের বিহারে নেচেছিল
নাবালিকা পৃথিবী।