ভাগাও যুদ্ধবাজ
ফিলিস্তিনে ভায়ে কাঁদছে
মায়ে কাঁদছে
শিশু কাঁদছে আজ
তেলে ভাসা মধ্যপ্রাচ্যে
কি যে সুখে বাঁদর নাচ্ছে
নেই কি শরম-লাজ?
জেগে ওঠো মানবতা
ন্যায়-শান্তির সোজা কথা
বিবেক জাগে আজ
ভাগাও যুদ্ধবাজ।
আল-আকসা পুড়ছে
আল-আকসা পুড়ছে
প্যালেস্টাইনের মাথার উপর
যুদ্ধ বিমান উড়ছে,
মধ্যপ্রাচ্যে খুনি-ধর্ষক
ইসরাইলি ঘুরছে।
জেরুজালেমে শিশুর লাশ
তাই বুঝি আজ ইতিহাস
হিটলারকে খুঁজছেÑ
আবুধাবি-কাতার-দুবাই
সৌদি আরব বুঝছে?
মধ্যপ্রাচ্য কোথায় যাচ্ছো?
বিবেকহীন মধ্যপ্রাচ্য
খাচ্ছো দাচ্ছো মজা পাচ্ছো
নেই কি কোনো দায়?
জেরুজালেম পুড়ছে মরছে
মানব শিশু হায়!
ইব্রাহীম আর মুসার বুঝি
কান্না শোনা যায়Ñ
তেলে ভাসছো
নাচ্ছো
হাসছো
অমানবিক
মধ্যপ্রাচ্য
কোথায় যাচ্ছো
কোথায় যাচ্ছো...?
