জোনাক পোকা জোনাক পোকা
আমায় তুমি বলো
আঁধার রাতে কেমন করে
একলা পথে চলো।
জোনাক পোকা জোনাক পোকা
ভয় আসে না মনে
রাত নিশীথে যখন তুমি
একলা ঘোর বনে।
জোনাক পোকা জোনাক পোকা
ভিজে বৃষ্টি জলে
নেচে হেসে গাইলে কি গান?
মায়ে মন্দ বলে?
জোনাক পোকা জোনাক পোকা
শীত ধরে না গায়ে
গরম জামা দেয় কি কিনে
তোমার লক্ষ্মী মায়ে?
জোনাক পোকা জোনাক পোকা
হলে তোমার মতো
সারাটিক্ষণ খেলতাম আমি
কত্তো মজা হতো।
