কদিন ধরেই বেশ জমেছে
বৃষ্টি রোদের খেলা,
হয়তো তেমন জমবে না গো
এবার ফলের মেলা।
অল্প হলেও হাট বাজারে
বসবে দোকান পাট,
ফাঁকাই বুঝি থাকবে এবার
নাগরদোলার মাঠ।
ভাজা হবে জিলাপি আর
সঙ্গে পাঁপড় ভাজা,
কেউ ভাজবে চিনে বাদাম
কেউবা আবার খাজা।
কদিন ধরেই বেশ জমেছে
বৃষ্টি রোদের খেলা,
হয়তো তেমন জমবে না গো
এবার ফলের মেলা।
অল্প হলেও হাট বাজারে
বসবে দোকান পাট,
ফাঁকাই বুঝি থাকবে এবার
নাগরদোলার মাঠ।
ভাজা হবে জিলাপি আর
সঙ্গে পাঁপড় ভাজা,
কেউ ভাজবে চিনে বাদাম
কেউবা আবার খাজা।