ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে
টিনের ঘরের চালে,
টাপুর টুপুর বৃষ্টি পড়ে
গাছের ডালে ডালে।
টপ টপাটপ বৃষ্টি পড়ে
গাছের সবুজ পাতায়,
টিপ টিপাটিপ বৃষ্টি পড়ে
খুকুমণির খাতায়।
ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ে
পুবের স্বচ্ছ খালে,
ঝিরিঝিরি বৃষ্টি পড়ে
পুঁটি নাচে তালে।
রিম ঝিম রিম বৃষ্টি পড়ে
সবুজ দূর্বাঘাসে,
মাটির বুকে লেগে থাকা
ঘাসগুলো যে হাসে।
