রিমঝিমিয়ে বৃষ্টি পড়ে ভরলো পুকুর জলে,
খোকন সোনা নাইতে যাবে মায়ের কাছে বলে।
মা বললো ভয় দেখিয়ে নাইতে যাসনে খোকা,
পুকুরপাড়ে ভূত আছে আর, আছে ঝিঁঝি পোকা।

কৌতূহলী হয়ে খোকা বললো মায়ের কাছে,
কেমন দেখায় ভূতের ছানা, কোথায় তারা আছে?
মা দেখলো খেয়াল করে ভয় পেয়েছে খোকা,
ভয় ভাঙাতে মা-ই আবার বললো ওরে বোকা।

ব্যাঙের ছানা ভূতের ছানা থাকে পুকুর পাড়ে,
ছোট্ট খোকন দেখলে তারা ধরবে টিপে ঘাড়ে!
দেখিস না সে কেমন করে গাল ফুলিয়ে ডাকে,
যাসনে খোকা পুকুর জলে ব্যাঙ সেখানে থাকে।