লক্ষ টাকার কুরবানিতে
আসবে না আজ কামে
গরু, মহিষ, দুম্বা, ছাগল
যতই কিনো দামে।
এসো মনের পশুটারে
আগে খতম করি
ভোগ বিলাসের মোহ ছেড়ে
ত্যাগের জীবন গড়ি।
পশুর রক্ত, গোশত কিছুই
যায় না রবে কাছে
তিনি দেখেন কার তাকওয়া
কী পরিমাণ আছে।
লোকদেখানো ইবাদাতে
হয় না নেকি ভাই
রবের হুকুম মানলে পরে
কবুল হবে তাই।
