কুরবানিকে ভাবছে যারা
শুধুই কেবল উৎসব,
দেখতে মানুষ হলেও তারা
বিবেক হারা ভূত সব।
কুরবানি নয় গরু খাসি
জবাই করে খাওয়া,
মনের মাঝে আমিত্ব ভাব
লোকের সুনাম চাওয়া!
কুরবানি তো রবের আদেশ
তাঁর গুনগান গাওয়া,
ত্যাগ সাধনায় খুন ঝরিয়ে
প্রভুর দিদার পাওয়া।
জানতে হবে মানতে হবে
কুরবানি কী কারণ,
লোকদেখানো ইবাদতে-
করতে হবে বারণ।
দামি পশু কুরবানি নয়
ঈমান আমল বাড়াও,
কুরবানি দাও তার আগে ঠিক
মনেরর পশু তাড়াও...।
